আলফা কলাম্বি (নক্ষত্র)
ইংরেজি: Phact, Alpha Columbae।
আরবি
فاجتة  থেকে পাশ্চাত্য নাম গৃহীত হয়েছে।

জ্যোতির্বিজ্ঞানের নাম : α Col, α Columbae

উত্তর আকাশের
কপোত মণ্ডল (Columba) নক্ষত্রমণ্ডলের একটি নক্ষত্র।
      বিষুবাংশ (RA) : ০৫ঘ ৩৯ মি ৩৮.৯৪১০৩সে
      বিষুবলম্ব
(Dec) : -৩৪০০৪ মি ২৬.৭৯৫০ সে

এটি বর্ণালী B7 IV। একটি নীল  শ্রেণীর প্রধান ধারার নক্ষত্র। এর ভর সৌরভরের ৪..৫ গুণ। এর ঊজ্জ্বল্য ১.০০। পৃথিবী থেকে এর দূরত্ব প্রায় ২৬১ আলোকবর্ষ। উপরিতলের তাপমাত্রা ১২,৯৬৩ কেলভিন। এর ব্যাস ৫.৮ সৌরব্যাসের সমান। উপরিতলের মাধ্যাকর্ষণ ৩.৭৩। এর আবর্তন গতি ১৭৬ কিলোমিটার/সেকেন্ড।

এই নক্ষত্রটি প্রধান ধারার নক্ষত্রের চেয়ে একটু বড়। এই কারণে এই নক্ষত্রকে দানব তারার চেয়ে ছোটো হিসেবে বিবেচনা করা হয়।


সূত্র :
তারা পরিচিত। মোহাম্মদ আব্দুল জব্বার। বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল এসোসিয়েশান। ফেব্রুয়ারি ১৯৯৪
http://en.wikipedia.org/wiki/
contemporary Astronomy/ Jay M. Pasachoff। 2nd edition