প্লাঙ্কটন
Plankton
সমুদ্রে ভাসমান ভাইরাস, ব্যাক্টেরিয়া, আর্কিয়া, শৈবাল, ক্ষুদ্রাকার এককোষী ও বহুকোষী উদ্ভিদ ও প্রাণীর দলগত পরিচিয়।

সারা বছর পর্যাপ্ত সূর্যের আলো থাকে এমন সাগরজলের উপরিভাগে  আদিম
প্রাক্-প্রাণকেন্দ্রিক কোষ-ভিত্তিক শৈবালগুলো দলবদ্ধভাবে বাস করে। এর ফলে সাগর জলে বিশাল শৈবালক্ষেত্রের সৃষ্টি হয়েছিল। এর ভিতরে  থাকে ব্যাক্টেরিয়া, ভাইরাস ও নানা জাতের দৃশ্যমান জলজ জীব। সব মিলিয়ে যে জৈব দল তৈরি হয়েছিল, বিজ্ঞানীরা তার নাম দিয়েছেন প্লাঙ্কটন। জৈবসত্তার প্রকৃতি অনুসারে প্লাঙ্কটনকে নানা ভাবে ভাগ করা হয়। যেমন-

প্লাঙ্কটনের প্রধান শত্রু তিমি। প্রতিবার আহারের সময় তিমি বিপুল পরিমাণ প্লাঙ্কটন গলধকরণ করে।