লার্ভা

ইংরেজি নাম: larva
 

কোনো কোনো প্রাণীর জীবনচক্রের প্রাথমিক দশায় ডিম ফোটার পর থেকে শুরু হয় এবং রূপান্তর প্রক্রিয়ায় পূর্ণাঙ্গ প্রাণীতে পরিণত হবার পূর্ব পর্যন্ত চলে। উভচর প্রাণীদের প্রাথমিক জীবন শুরু হয় লার্ভা দশায়। যেমন ব্যাঙের লার্ভা দশাকে ব্যাঙাচি বলা হয়।

 

এই সকল প্রাণির লার্ভা দশার অঙ্গ সংস্থানিক বৈশিষ্ট্য প্রাণীর ভ্রূণ ও পরিণত দশা থেকে ভিন্ন হয়ে থাকে। অধিকাংশ লার্ভা মুক্তজীবী এবং যৌন প্রজননে অংশ নিতে অক্ষম। সেই কারণে লার্ভা দেখে প্রাপ্তবয়স্ক প্রাণীর পূর্ণরূপ বোঝা যায় না।

উল্লেখ্য সকল ধরনের মাছের পোনাকে লার্ভা দশার উদাহরণ হিসেবে বিবেচনায় আনা হয় না। অনেকে ডিমপোনাকে লার্ভা দশা  হিসেবে উল্লেখ করে থাকেন। কিন্তু মাছের ডিম ফুটে পোনা বের হবার পর নির্দিষ্ট দিন পর্যন্ত নিজের কুসুম থলি থেকে খাদ্য সংগ্রহ করে। এই অবস্থাকে ডিমপোনা বলা হয়। ডিমপোনার অঙ্কীয়দেশে কুসুম সমৃদ্ধ একটি থলি দেখতে পাওয়া যায় যা একে ভ্রূণ ও পূর্ণাঙ্গ মাছ থেকে আলাদা করা যায়। তবে মাছে রূপান্তর প্রক্রিয়া অনুপস্থিত বিধায় একে প্রকৃত লার্ভা বা লার্ভা দশা হিসেবে বিবেচনা করা হয় না।