জাইগান্টোপিথেকাস
Gigantopithecus

জীববিজ্ঞানের একটি এপ জাতীয় প্রাণীর একটি গণ বিশেষ। প্রাচীন গ্রিক শব্দ γίγας (gigas) দানব এবং πίθηκος (pithekos) এপ। এই দুই শব্দের সমন্বয়ে তৈরি হয়েছে জাইগ্যান্টোপিথেকাস। এর অর্থ হলো- দানবাকার এপ।

এই জাতীয় প্রাণী ৯০ লক্ষ থেকে ১০ লক্ষ বৎসরের দিকে চীন, ভারত এবং ভিয়েৎনামে বসবাস করতো। এই গণের তিনটি প্রজাতির জীবাশ্মের সন্ধান পাওয়া গেছে। এই প্রজাতিগুলো হলো-
Gigantopithecus blacki, Gigantopithecus bilaspurensis, Gigantopithecus giganteus। উল্লেখ্য এই প্রজাতিই বর্তমানে বিলুপ্ত।

Gigantopithecus blacki -এর চোয়াল

চীনে এই প্রজাতির বিশাল দাঁত এক সময় স্থানীয় চিকিৎসকরা গুঁড়ো করে ঔষধ হিসেবে ব্যবহার করতো। ১৯৩৫ খ্রিষ্টাব্দের দিকে ওলন্দাজ প্রত্নতত্ত্ববিদ von Koenigswald হংকং-এর একটি দোকান থেকে মানুষের দাঁতের চেয়ে প্রায় ছয় গুণ বড় দাঁত সংগ্রহ করেন। পরে এই দন্তধারী জীবের গণের নামকরণ করেন Gigantopithecus।

পরে বিজ্ঞানীরা কিছু দাঁত উদ্ধার করতে সক্ষম হয়েছিলেন। ১৯৫৫ খ্রিষ্টাব্দে
Gigantopithecus blacki-এর দাঁত উদ্ধার করা হয়। এই দাঁতগুলো পাচার হয়েছিল ড্রাগনের দাঁত নামে। এই জাতীয় আরো দাঁতের সন্ধান করতে উদ্ধার হয় ৩টি চোয়ালসহ দাঁতের পাটি। সেই সাথে প্রায় ১৩০০ দাঁত।

বিজ্ঞানীদের ধারণা জাইগ্যান্টোপিথেকাসরা বর্তমানের গরিলা বা শিম্পাঞ্জির মতো হাঁটতো। এদের চোয়াল ছিল বিশাল। এই চোয়ালে দাঁতগুলো ছিল ঘনভাবে সন্নিবেষ্টিত। নিচের চোয়ালের এমন কিছু দাঁত পাওয়া গেছে, যেগুলোর দৈর্‌ঘ্য প্রায় ২২ মিলিমিটার। 

জাইগ্যান্টোপিথেকাসের প্রজাতিসমূহ


সূত্র: