তাপোৎপাদী বিক্রিয়া
ইংরেজি
Exothermic Reaction।
যে রাসায়নিক বিক্রিয়ার ফলে তাপ উৎপন্ন হয়, তাকে তাপোৎপাদী বিক্রিয়া বলে । যেমন—
কয়লাকে বাতাসে পোড়ালে নূতন পদার্থ কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয় এবং তাপের
উদ্ভব হয় ।
C + O2
= CO2 +
তাপ (৯৪.৩
কিলোক্যালোরি)।
অনুরূপ উত্তপ্ত কার্বনকে হাইড্রোজেনের সাথে রাখলে নূতন গ্যাসীয় পদার্থ মিথেন ও তাপ
উৎপন্ন হয় ।
C + 2H2
= CH4
+
তাপ (১৫.৬ কিলোক্যালোরি ) ।
তাপহারী বিক্রিয়া
ইংরেজি
Endothermic Reaction।
যে রাসায়নিক বিক্রিয়ার ফলে বাইরে থেকে তাপ শোষিত হয়, তাকে তাপহারী বিক্রিয়া বলে ।
যেমন—
উচ্চ তাপমাত্রায় উত্তপ্ত নাইট্রোজেন ও অক্সিজেন তাপশোষণ করে নূতন যোগিক পদার্থ
নাইট্রিক
(NO)
আক্সাইড উৎপন্ন করে।
N2+
O2 =2NO-
তাপ
(-৪৩.২ কিলোক্যালোরি)।
অনুরূপ উত্তপ্ত কার্বন ও সালফার যুক্ত হয়ে কার্বন ডাই-সালফাইড
(CS2)
উৎপন্ন হওয়ার সময় তাপ শোষণ করে ।
C+S2
= CS2
- তাপ (-২২.০ কিলোক্যালোরি)