কাঙ্গালীচরণ সেন
ঊনবিংশ-বিংশ শতাব্দীর আদি ব্রাহ্মসমাজের একজন বিশিষ্ট গায়ক ও স্বরলিপিকার।

তাঁর জীবনবৃত্তান্ত সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায় না। তিনি আদি ব্রাহ্ম সমাজের সঙ্গে যুক্ত ছিলেন এবং রবীন্দ্রনাথের সমসাময়িক ছিলেন।

মূলত তিনি ব্রহ্মসঙ্গীত এবং রবীন্দ্রসঙ্গীতের স্বরলিপিকার হিসেবে খ্যাতি লাভ করেছিলেন। বাংলা ১৩১১ থেকে ১৩১৮ অব্দের মধ্যে তিনি রবীন্দ্রনাথের প্রায় ১৯৬টি গানসহ মোট ৩৫১টি গানের স্বরলিপি তৈরি করেছিলেন।

তাঁর প্রণীত 'ব্রহ্মসঙ্গীত স্বরলিপি' মোট ৬টি খণ্ডে প্রকাশিত হয়েছিল।
        [কাঙ্গালীচরণ সেন-কৃত স্বরলিপিত তালিকা]