বিষয়: পুলক বন্দোপাধ্যায় রচিত গান
এ তো রাগ নয় গো এ যে অভিমান
এ শুধু তোমায় চাওয়ার
আরও বেশি কাছে পাওয়ার
ছল ভরা গান এ যে অভিমান॥
জানো না কি আকাশ নিজেই
সাধ করে চায় মেঘের কালো
যাতে ঐ পুরোনো চাঁদ নতুন করে লাগে ভালো
অভিমান এমনি করেই অনেক বেশি
আরও অনেক বেশি বাড়ায় মনের টান
এ তো রাগ নয় গো এ যে অভিমান॥
মাঝে মাঝে মন্দ হলেও মন্দ কি
কাঁটা না বিঁধিয়ে হাতে
তুললে গোলাপ আনন্দ কি
আসলে ইচ্ছে করেই বেসুরো গাই মাঝে মাঝে
যাতে এই একটানা সুর নতুন হয়ে বুকে বাজে
বিরহের জ্বালার পরেই মধুর লাগে
বড় মধুর লাগে মিলন সুধা পান
এ তো রাগ নয় এ গো এ যে অভিমান॥