পুলক বন্দ্যোপাধ্যায়ের রচিত গান

দরদী গো
কি চেয়েছি আর কি যে পেলাম
সাধের প্রদীপ জ্বালতে গিয়ে
নিজেই আমি পুড়ে গেলাম
কি চেয়েছি আর কি যে পেলাম

সুখ নামের সুখ পাখিটা ধরতে গিয়ে
কিনেছি সোনার খাঁচা যা কিছু সব বিকিয়ে
সোনার শিকল কেটে দিয়ে হায়
সে পাখি আবার যায় উড়ে যায়
ভাবি নি সেই সে আশার এই পরিণাম

ভুল কি সে না জেনে যাই মাশুল দিয়ে
হিসাবের শূন্য আমার মেলে নি সব হারিয়ে
ললাট লিখন লিখে বিধাতা
নাম কিনেছেন ভাগ্যদাতা
রাখি সেই দাতার পায়ে হাজার প্রণাম॥

প্রাসঙ্গিক তথ্যাবলি: