পুলক বন্দ্যোপাধ্যায়ের রচিত গান

কথায় কথায় যে রাত হয়ে যায়
কি কথা রাখলে বাকি
খুঁজে দেখো না বুঝে দেখো না ভেবে দেখো না
তা কি জানো না
কিছু না বলে চলে গিয়ে মনকে দিও না ফাঁকি

তোমার চোখের আলোয়
আমি এ মন করেছি আলো
আমার ভালোবাসায় তুমি আকাশ প্রদীপ জ্বালো
প্রিয়ভাষিণী কথা রাখো নি
আশায় আশায় কত যে আর শুধুই বসে থাকি

আজ কি তোমার স্বপ্ন দেখার
সময় নিয়ে নিয়ে যায় যে সব হারিয়ে

তোমার প্রথম ডাকে আমি অনেক দিয়েছি সাড়া
তোমার মনের ছায়ায় আমি ঘুরে ঘুরে দিশাহারা
প্রিয়ভাষিণী কথা রাখো নি
ফাগুন এসে অজান্তে আজ হল কি বৈশাখী॥

প্রাসঙ্গিক তথ্যাবলি: