বিষয়: পুলক বন্দোপাধ্যায় রচিত গান
রঙ্গিনী কত মন মন দিতে চায়
কি করে বোঝাই কিছু
চাই না
চাই না চাই না
সন্দেহে ভরা হোক তোমার দু চোখ
আর কারও চোখে আমি
চাই না
চাই না চাই না॥
হাতে থাক বেমানান কাঁকনের ধার
ও হাতেই দেখি তবু ভাগ্য আমার
কাব্যের ভুল থাক তোমার গানের
কাব্যের
আর কারও গান আমি গাই না
কি করে বোঝাই কিছু চাই না
চাই না চাই না ॥
ঝলমল করে ওঠে কত চাঁদমুখ
সুর্যের ধার করা রূপের আলোয়॥
এক অতি সাধারণ মুখ দেখি আমি
যে রয়েছে ভরপুর মন্দ ভালোয়।
হাজার কণ্ঠ তোলে প্রশ্নে ঝড়
দ্বিধায় কাঁপে না তবু প্রাণের এ ঘর
আমি বলি ছোট হোক এ যে ভালোবাসা
পৃথিবী ডাকুক তবু যাই না
কি করে বোঝাই
কিছু চাই না
চাই না চাই না॥