কথা: কৃষ্ণপাদানাম্ (কাহ্নপাদানাম)
গান: ৩
বিষয়: চর্যাগীতি-১০

        
              রাগ-দেশাখ
       
নগর বাহিরি রে১ ডোম্বি তোহোরি কুড়িআ ।
         ছোই২ ছোই জাসি৩ বাম্‌হণ৪ নাড়িআ ॥ধ্রু॥
         আলো ডোম্বি তোএ সম করিব৫ মই৬ সাঙ্গ ।
         নিঘিণ কাহ্ন কাপালি জোই লাঙ্গ৭ ॥ধ্রু॥
         এক সো পদমা৮ চউসট্‌ঠী৯ পাখুড়ি১০ ।
         তহিঁ চড়ি নাচই১১ ডোম্বি বাপুড়ি১২ ॥ধ্রু॥
         হালো ডোম্বি তো পুছমি১৩ সদভাবে ।
         আইসসি১৪ জাসি ডোম্বি কাহেরি১৫ নাবেঁ ॥ধ্রু॥
         তান্তি বিকণহ১৬ ডোম্বি অবর মো১৭ চাঙ্গিড়া১৮ ।
         তোহোর অন্তরে ছাড়ি নড়-পেড়া১৯ ॥ধ্রু॥
         তু লো ডোম্বি হউ২০ কাপালী২১।
         তোহোর অন্তরে মোএ ঘালিলি২২ হাড়েরি মালী ॥ধ্রু॥
         সরবর ভাঞ্জিঅ২৩ ডোম্বি খাহ২৪ মোলাণ ।
         মারমি ডোম্বি২৫ লেমি পরাণ ॥ধ্রু॥
 

১. বারিহিরে। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
    বাহিরে।
Materlals for a Critical Edition of the Old Bengali Caryapadas- প্রবোধ চন্দ্র বাগচী
    বাহিরেঁ।
চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন

২. ছই
। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
৩. যাই সো। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
    জাইসো। Materlals for a Critical Edition of the Old Bengali Caryapadas- প্রবোধ চন্দ্র বাগচী
     যাইসি।
চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন

৪. ব্রাহ্ম। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
৫. করিবে। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
              চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
৬. ম। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
               চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
৭. লাগ। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
৮. পাদুমা।
 Materlals for a Critical Edition of the Old Bengali Caryapadas- প্রবোধ চন্দ্র বাগচী
৯. চৌষঠ্‌ঠী। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
                 চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
    চৌষঠী।
Materlals for a Critical Edition of the Old Bengali Caryapadas- প্রবোধ চন্দ্র বাগচী
১০. পাখুড়ী। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
                 চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
১১. নাচঅ। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
                 চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
১২. বাপুড়ী। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
                 চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
১৩. পুছমি। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
                চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
১৪. আইসসি । বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
                চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
১৫. কাহরি । বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
                চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
১৬. বিকণঅ । বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
                চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
১৭. না । বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
                চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
১৮. চঙ্গতা । বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
                চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
     চাংগেড়া।
Materlals for a Critical Edition of the Old Bengali Caryapadas- প্রবোধ চন্দ্র বাগচী
১৯. এট্টা । বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
      এড়া।  চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
২০. হাউঁ । বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
               চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
২১. কপালী । বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
               চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
২২. ঘলিলি । বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
               চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
     ঘেণিলি।
Materlals for a Critical Edition of the Old Bengali Caryapadas-প্রবোধ চন্দ্র বাগচী
২৩. ভাজ্ঞীঅ । বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
               চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
২৪. খাঅ । বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
               চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
২৫. ডোম্বি । বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী


সূত্র :