কথা: কাহ্নপাদানাম
গান: ১
বিষয়: চর্যাগীতি-৭

              রাগ-পটমঞ্জরী
       
আলিএঁ১ কালিএঁ বাট রুন্ধেলা ।
          তা দেখি কাহ্ন২ বিমণা৩ ভইলা ॥ধ্রু॥
          কাহ্ন২ কহি৪ গই করিম নিবাস ।
          জো মণ৫ গোঅর সো উআস ॥ধ্রু॥
          তে তীনি৬ তে তীনি৬ তীনি৬ হো ভিন্না
          ভণই কাহ্ন২  ভব পরিচ্ছিন্না ॥ধ্রু॥
          জে জে আইলা তে তে গেলা ।
          অবণাগবণে কাহ্ন২ নিঅড়ি বিমণা৪ ভইলা৭ ॥ধ্রু॥
          হেরি সে কাহ্ন নিঅড়ি জিনিউর বট্টই।
          ভণই কাহ্নি২ মো হিঅহি৮ ন পইসই ॥ধ্রু॥
 

১. আলি এঁ। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
২. কাহ্নু। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
৩. বিমন। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
              চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
৪. কহিঁব। মূল পুঁথি
৫. মন। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
              চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
৬. তিনি। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
             চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
৭.
ভইইলা। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
৮. মোহিঅহি। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী


সূত্র :