কথা: কাহ্নপাদানাম
গান: ২
বিষয়: চর্যাগীতি-৯

           রাগ-পটমঞ্জরী
      
এবংকার দিঢ়
১ বাখোড় মোড়িউ২ ।
          বিবিহ বিআপক বান্ধণ তোড়িউ৩ ॥ধ্রু॥
          কাহ্ন৪ বিলসই৫ আসব মাতা ।
          সহজ নলিনীবন পইসি নিবীতা৬ ॥ধ্রু॥
          জিম জিম করিআ করিণিরেঁ রিসই৮ ।
          তিম তিম তথতা মঅগল বরিসই৯ ॥ধ্রু॥
          ছড়গই সঅল সহাবে সূধ ।
          ভাবাভাব বলাগ ন ছুধ১০ ॥ধ্রু॥
          দশবল১১ -রঅণ হরিঅ দশ দিসেঁ ।
          বিদ্যা১২ করিকু১৩ দম১৪ অকিলেসেঁ ॥ধ্রু॥
 

১. দৃঢ়। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
              চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
২. মোড্ডিউ
। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
            
Materlals for a Critical Edition of the Old Bengali Caryapadas- প্রবোধ চন্দ্র বাগচী
  
 মোড়িঅ। চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
৩. তোড়িঅ। চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
৪. কাহ্ন। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
৫. বিলসঅ। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
৬. নিবিতা। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
               চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
৭. করিণা। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
     করিয়া।  চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
৮. রিসঅ। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
               চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
৯. বরিসঅ। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
                 চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
১০. ছুধ। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
             চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
১১. দশবর। চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
১২. অবিদ্যা।
Materlals for a Critical Edition of the Old Bengali Caryapadas- প্রবোধ চন্দ্র বাগচী
১৩. করি। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
                চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন
১৪. দমকুঁ । বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী
                চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন


সূত্র :