শিরোনাম: আগে কর স্থির মন, পাছে কর প্রেম সাধন
দেওয়ান আবদুল আযীযের গান
গান সংখ্যা ১৫
আগে কর স্থির মন, পাছে কর প্রেম সাধন।
প্রেমের পথে আছে রে মন অতি জ্বালাতন ॥
হাকিকি আশেক হইলে, পড়বে পথে কাঁটাবন ।
স্থির ভাবে পাশ করিলে হবে কুহে তুর গঠন।
হাকিকি আশেক যারা, কান হুইয়া শুনে না তারা ।
মুখ ধুইয়া কয় না কথা, চোখ পুইয়া ডেকের মতন ।
আউলিয়া ফকীর যারা, মরার আগে মরে ভারা।
হিংসা নিন্দা সব ছাড়া, মুর্শেদ জানে তার জীবন॥
রাবেয়া বছরী প্রেম করিল, পাগলিনী নাম পড়িল ।
মাটির পাহাড় স্বর্ণ হইল, দেখ প্রেমের কি সাধন॥
তবু তাহার সাধ মিটে না, বন্ধু বিনে প্রাণ বাঁচে না।
কলঙ্কের অলঙ্কারে রইল সদা স্থির মন॥
'তালেবুল মাগুলা মুজাক্কেরুন' খোতবা পড়েন ইমামগণ ।
তবু তাতে ভাব নিল না, কাষ্ঠের শরীরের মতন॥
কাষ্ঠের শরীর বলা ভুল, কাঠ হইতে নামাকুল ।
শুক্না কাষ্ঠে প্রেম করিয়া নবীজীর পাইল মন॥
আইউব নবী প্রেম করিল, সর্ব অঙ্গ পচে গেল।
উহু আহা না করিল, পুনঃ তত্ত প্রাপ্ত হন ॥
জোলেখা বিবি প্রেম করিল, ইউছুফ নামে দিন কাটাল ।
বুড়া কালে যৌবন পাইল, পাইয়া মাশুক দরশন ॥
ইব্রাহীম নবী প্রেম করিল, অগ্নিকুণ্ডে পড়তে হল।
'মা ইলায়কা অগ্নি ফালাহ্' বলিয়া ছিলেন তখন॥
মুছা নবী প্রেম করিল, 'রাব্বে আরেনী' ফুকারিল ।
'লান তারানী' জবাব পাইল, ভুর পাহাড় হইল রৌশন ॥
আবদুল আযীয় প্রেম করিয়া, গেল জলে মীন হইয়া ।
অরসিকের প্রমাদ ঘটল, জগৎ-জোড়া এইকীর্তন ॥
তথ্যসূত্র
- দেওয়ান- আযীয, আযীযীয়া দরবার শরীফ,রামমালা রোড,ঠাকুরপাড়া, কুমিল্লা, তৃতীয় সংস্করণ ১৪১২ বঙ্গাব্দ। পৃষ্ঠা:১৩,১৪।