শিরোনাম:
আমি কি হেরিলাম গো, আসিয়া
দেওয়ান আবদুল আযীযের গান
গান সংখ্যা ২৬
আমি কি হেরিলাম গো, আসিয়া ভব পুরে।
ভবপুরে রূপচান্দের হাট, ঝিলিক মিলিক করে।
প্রেম-সুধার বেচা কিনা, চলছে আদম পুরে॥
'লাকাদ খালাকনাল ইন্ছানা ফি আহ্বানে তাকৃভিম ।
হোছনে জামাল নিয়া মানব, খেলছে তব পুরে ॥
*মা খালাকতুল জিন্না ও ইন্ছা ইল্লা লিয়াবদুন'।
ইল্লা লেআরেফুন হইলে দেখবে আদম পুরে ॥
আদম পুরের প্রেম বাজারে আছে অমর সুধা ।
পান করিলে অমর হইল, রইল অমর পুরে
না চিনিলে না বুঝিলে রইলো ভবের পাধা।
চিনতে পারলে রূপের হাটে সদা বিরাজ করে ॥
“বাল্ আহ্ইয়া এন্দা রাব্বি' প্রমাণ পাইলে।
অমর হইয়া খোশ-বাগানে রবে লাহুত পুরে॥
অ-প্রেমিকে অন্ধ হইয়া ভব-সায়রে ঘুরে।
প্রেমিকেরা সদানন্দে এঙ্কবাজী করে
আদম পুরের প্রেম বাজারে, আবদুল আযীয বসে।
প্রেম বিলাইয়া সদানন্দে থাকে আদমপুরে॥
তথ্যসূত্র
- দেওয়ান- আযীয, আযীযীয়া দরবার শরীফ,রামমালা রোড,ঠাকুরপাড়া, কুমিল্লা, তৃতীয় সংস্করণ ১৪১২ বঙ্গাব্দ। পৃষ্ঠা:২২।