শিরোনাম: আওলা সুতা ভাও করিতে পেচ লাগিল
দেওয়ান আবদুল আযীযের গান
গান সংখ্যা ১৬

আওলা সুতা ভাও করিতে পেচ লাগিল, ভাঁজ থাকে না।
হইল প্রমাদ ঘটল বিষম যন্ত্রণা ॥
খতম পড়ার মোল্লাজীরা, কমিটী আঁটিল তারা।
নামায পড়ে দাবী করে, একি আজব কারখানা।
কোন্ মসজিদে নামায পড়ে, কোন্ কাবাতে সেজদা করে ।
কেবা কাহার নামায পড়ে, না পাইলাম তার ঠিকানা ॥
'কুলু শাঈইন' হালেক হইলে, খোদা মাত্র বাকী রইলে।
তবে ত হইল নামায, কোরআন শরীফ দেখ না॥
পুল ছেরাতে খাড়া হইলে, বেহেশত দোজখ দুই পার্শ্বে গুইলে ।
সামনে বোলা পাছে মউত, এই ত পেচের মন্ত্রণা ৷
খোদার সামনে খোসুও হইলে, তাদিল আরকান কোথায় থাকে।
কেয়ামত কাহাকে বলে, ওরে আমার মন-কানা ॥
আবদুল আযীয আপন হারা, প্রমাদে পড়িল মারা।
আওলা সুতায় পেচ লাগিল, ভাও করিতে সুযোগ পায় না।





তথ্যসূত্র