শিরোনাম: বন্ধুরে, তোমার এত ছলনা
দেওয়ান আবদুল আযীযের গান
গান সংখ্যা ২৭

বন্ধুরে, তোমার এত ছলনা ।
কখন কর হাসি-খুসী, কখন ভোগ যন্ত্রণা ॥
“ইন্নাল্লাহা আল্লাকুল্লে শাঈইন মোহিত'—এই কথা কি বল্‌ছ না ?
সর্ব স্থানে সর্ব রূপে, বিরাজ কর নিজ কৌশলে ।
নামের পরদায় লুকিয়ে থাক, এইত তোমার বাহানা॥
'অ আল্লামাল আদামা আছমায়া কুল্লাহা' ।
আদমের উস্তাদ তুমি, এই কথা কি বল্‌ছ না ?
নামের পরদায় প্রকাশিয়া নিজে খেল নিজকে লইয়া ।
আমি তুমি দুই ভাবিলে, শেরকিয়াত কি হবে না ?
শরিয়তে জারি কর, আবার সত্য গোপন রাখ ।
এই ইন্‌ছাফ কে করিবে, সবই তোমার বাহানা ॥
সত্য কথা মিথ্যা হইলে, তোমার জাতে আয়েব মিলে ।
বুক্‌তে পারলাম ইহা কেবল, গুণ বিশেষের বাহানা॥
আবদুল আযীয নাম ধরিয়া, বান্দা রূপে ভাব রাখিয়া ।
দিন রজনী তোমার সাথে এস্কবাজীর বাসনা॥





তথ্যসূত্র