শিরোনাম: দারুণ জেলে ভাল লাগেনা
দেওয়ান আবদুল আযীযের গান
গান সংখ্যা ১২২

দারুণ জেলে ভাল লাগেনা।
কোন দোষেতে জেল হইল বিচারে খোঁজ মিলে না ॥
জেল খাটাইয়া দিন ফুরাইলা প্রাণের বন্ধু তুমি।
তোমার সাথে প্রেম করিয়া ভাগ‍্যে ঘটল জেলখানা ॥
জেলে রইতে আপত্তি নাই, যদি সাথে সদা পাই।
তোমায় নিয়ে খেলব আমি জেলে জেল আর রবে না॥
আবদুল আযীয জেলখানারে, খোশবাগান বানাইয়া
জীবনে জীবন খেলায় আদমগঞ্জে কারখানা॥


তথ্যসূত্র