শিরোনাম:
দেখতে আজব লাগে, দেখতে আজব লাগে
দেওয়ান আবদুল আযীযের গান
গান সংখ্যা ২৩
দেখতে আজব লাগে, দেখতে আজব লাগে ।
রং-বরঙ্গে করছে খেলা, মণ্ডে খণ্ডে,ভাগে ভাপে॥
হার অদ্ভুদ হুমি রাখে, আপনি কৌশলে থাকে।
শ্রেণী ভেদ না বুঝিঙ্গে, রবে জিলিকের ভাগে॥
'অফাক আনফুছ' মাঝে, নিজ রং রাইখাছে সেজে।
এই ভেদে সেই ভেনে জোড়া, কার তামাশা কে বা দেখে ॥
অন্ধ শিকারী সাজিলে, ভার তীরে কি শিকার মিলে ?
অন্ধ দোষে ঘুরে এসে, পড়তে পারে নিজের ভাগে ॥
কলের লেখার ভুল ধরিয়া, এছলা তছদীক না করিয়া ॥
ব্যক্তিগত কাফের বলে, রইলো নাবালেগের ভাগে ॥
শরিয়ত ও তরিকভ, হকিকত ও মারফতে ।
কামালিয়াত প্রাপ্ত হইলে, হিংসা গোস্যা কোথায় থাকে ?
খোয়ে শয়তান, খোয়ে কুত্তা; খোয়ে খিঞ্জির, খোয়ে ফেরেশতা।
কোন্ স্বভাবে কামেল হইলে, রবে মানুষের ভাগে ॥
আবদুল আযীয আপন হারা, হাতে হাতে হল সারা
নাবালেগের খেইল দেখিয়া রইয়া গেল নিজের ভাগে॥
তথ্যসূত্র
- দেওয়ান- আযীয, আযীযীয়া দরবার শরীফ,রামমালা রোড,ঠাকুরপাড়া, কুমিল্লা, তৃতীয় সংস্করণ ১৪১২ বঙ্গাব্দ। পৃষ্ঠা:২১।