শিরোনাম: দয়াল গফুর, করুণা অপার,
দেওয়ান আবদুল আযীযের গান
গান সংখ্যা ২
দয়াল গফুর, করুণা অপার, নিজগুণ বিতরণে দেও না দিদার।
দয়াল গফুর, তোমার সনে প্রেম করিয়া কলঙ্ক আমার।
দয়াল গফুর, পরিয়া কলঙ্ক বস্ত্র এসেছি এবার
দয়াল গফুর, আশায় আশায় দিন কাটিল, না পাইলাম কিনারা
দয়াল গফুর, অকূলের কূল তুমি বচনে তোমার ॥
দয়াল গফুর, তোমায় বুকে রেখে সদা প্রেম আলাপ করিব।
দয়াল গফুর, তব বুকে বুক মিশাইয়া 'আযীজের আহার ॥



তথ্যসূত্র