শিরোনাম: দয়াল গুরুজী, চরণ কমলে শির রেখে বলেছি
দেওয়ান আবদুল আযীযের গান
গান সংখ্যা ৯

দয়াল গুরুজী, চরণ কমলে শির রেখে বলেছি॥
দয়াল গুরুজী, এবাদত করা প্রকার জানিবার চাই।
না জানিয়া কি কণেকে মনের শান্তি পাই—
পরিষ্কার করিয়া ইহা জোনাবেন আপনি।
পবিত্র জবানের কথা শুনিতে বসেছি ॥
দয়াল গুরুজী, বাদশাহ্, ধীর, আমীর, আর সর্ব সাধারণ।
সকলের এবাদত কি একই গঠন
ভিন্ন এতে থাকে যদি বলিবেন আমায়॥
নয়ত মনের পূর্ণ বাঞ্ছার কি-রূপেতে পৌছি ?
দয়াল গুরুজী,ফকীর লোকের পথ কয়টা জানিতে বাসনা।
ইহা নিয়া মনে বড় আছে আবা শুনা ॥
ভেদ ভাঙ্গিয়া বল মোরে নিবেদি চরণে।
চরণ কমলে ইহা মিনতি করেছি॥
দয়াল গুরুজী, দমের ছুরত কয়টা জানিবারে চাই।
কোন ঘুরতে কি কাম করে জানাবেন আমার
ইহা না জানিলে আনম পশুর মত থাকে।
এই কারণে ভব পনে দরখাস্ত করেছি॥
দয়াল গুরুজী, দমের শত্রু কি প্রকারে নফে হইয়া যায়।
না জানিলে পশু রইয়া যাব এই ভবে।
মানুষ হইয়া কি ফল হইল যদি পশু রই
মোল্লা মুন্সী বলে ইহার কি দরকার আছে ?
দয়াল গুরুজী, আবদুল আযীয বলে বংস, অস্থির না হও।
একে একে বলে দিব যদি তুমি চাও।
কায়মনোবাক্যে আমল করিবা জানিয়া ।
বহু মূল্যবান কথা বলিতে বসেছি ॥


তথ্যসূত্র