দেওয়ান আবদুল আযীযের গান
গান সংখ্যা ১২

হায় হায়, একি চমৎকার!
গাফেল হইয়া ভবসাগর কেমনে হবি পার॥
মন রে: সত্যের আসল কথা ছয়টি ভাগে আছে।
ডর শরম এই দুই ত্যাগী তার পাছে ॥
চতুর্থ জেকের সদা, পঞ্চমে একীন।
অনুরাগ ও ভয়ের মাঝে ষষ্ঠমের দ্বার॥
মন রে: ইহা না আমলে এনে সরাজারী করা।
শুনা নদীর মধ্যে যেমন জলে ডুবা মরা ॥
পীর ফকীর দাবী বা বড়ই নাদানী ।
শরীয়তে খোদার নিকট হবে গোনাহগার ॥
মন রে: শাহাদাত কলেমাতে আছে মুসলমানী।
আলহামদু লিল্লাহ পড় জেনে তার মা'নি ।
কোরআনে আলহামদু লিল্লাহে নবীর কলমায় তুমি ।
তুমি ফের স্বয়ং কলমা ইহাতে বেপার ॥
মন রে:দিলে কলমা জেহেমে নিল, জানিবে বা খোবী।
বদনের উজীর জবান বুঝে নিবে সবি ।
জবানের মুর্শেদ লব নিচু ঠোঁটে তৌহিদ ॥
উপরের ঠোঁটে সাক্ষী রাসুল আল্লার
মন রে:রোজ মেছাকের দিনে হল মুসলানী।
রোজ মিছক ওয়াদার দিবস, জান তার মা'নি
আলমের পীঠে যখন আছিল বসতি ।
"কালুবালা' সে সময়ে হয়েছে প্রচার
মন রে: "ছালামু আলেক' নিয়া এনু ভব পরে।
'য়োঅ ল য়কা' নিয়া দান যাব পুনঃ ফিরে ॥
বিছমিল্লাতে শুরু আর কলমায় মুসলমানী।
সাত জায়গাতে নবী হাবের বাসস্থান আর ॥
মন রে: প্রথম ছেতারা, দুহুরা দাউদ নবীর পিঠে।
তৃতীয় আবদুল্লাহ ছলব, চৌথে আমেনার পেটে ॥
পঞ্চমেতে বেহেশত ছয় কোরবাতে সাই
সপ্তমেতে মুসলমানের দিলের মাজার
মন রে: আরশ হইতে আসিয়াছ বেহেশত ঠিকানা।
সমাধি-স্থান জান, মাটি নামে চিনা ॥
আদমপুর হতে পুনঃ রসুলপুরে গতি।
খোলাগঞ্জ যেতে পুনঃ হইবে তৈয়ার
মন রে: এ জীবনে না বুঝিলে আর বুঝিবে কবে ?
পরের চিন্তায় দিন রজনী কাল কাটিয়া যাবে॥
গাফিলী ছাড়িয়া মন হও হুঁশিয়ার।
আবদুল আযীযে দিল অকূলে সাঁতার॥





তথ্যসূত্র