শিরোনাম: যথায় তথায় প্রেমিক নাই
দেওয়ান আবদুল আযীযের গান
গান সংখ্যা ১৩
যথায় তথায় প্রেমিক নাই।
'আছলে বেছাল' না হইলে, সেই প্রেমিকের মূল্য নাই ॥
ইব্রাহিম নবী প্রেমের দাবি করিল যখন,
অগ্নিতে পরীক্ষা নিয়া দেখল তাহার অন্য নাই ॥
পুত্রের কোরবানী ছলে, মিনার চুড়াতে তুলে,
দেখল প্রেমে স্থির আছে একটু হেলে নাই ॥
প্রেমিক বলে টিকে গেল, ইছমাইল বহাল রইল,
ব্রিজগতে স্মৃতি রইল, খলিলউল্লা পদ পাই ॥
আবুবকর আছহাব ছিলেন, হিজরত কালে কি করিলেন?
পর্বতের গুহায় গিয়া যখন ছিলেন লুকাই ॥
প্রভুর মাথা রানে রাখি, শুইতে দিলেন হইতে সুখী,
গাড়ার চতুর্দিকে তখন বহু ছিদ্র পাই।
মাথার পাগড়ি খুলে নিল, চিরে চিরে বন্ধ করিল,
একটি ছিদ্র বাকি রইল, বন্ধ করিবার কিছু নাই ॥
যদি সৰ্প এই পথে, এসে পড়ে এই গর্তে
প্রভুর গায়ে নেস্ মারিলে আমার উপায় নাই ।
কেমন প্রেমিক ছিল, ছিদ্র পথে পা রাখিল,
মারুক আমায় সাপে চঙ্গল, প্রভুর রক্ষা চাই ॥
ছিদ্র পথে সাপ আসিয়া, সকল রাস্তা বন্ধ পাইয়া,
চঙ্গল মারে তাঁহার পায়ে ছিল-পথে পাই ॥
বিষে অঙ্গ ঝর ঝর, চোখের পানি সরবর,
ফোঁটা পড়ে নবীর মুখে জাগেন চমক খাই ॥
আবুবকর প্রেমিক হইল, 'হিন্দিক' উপাধি পাইল,
ত্রিজগতে স্মৃতি রইল খেলাফত পাই ।
আরবের পুলহা যিনি, আনন্দে মাতিয়া তিনি,
ছিদ্দিকেরে সর্ব অগ্রে দিলেন বাদশাই ॥
আবদুল আযীয স্থির মনে, থাক সদা প্রেম-বাগানে,
প্রেম-সুধা পানে সদা মগ্ন রওয়া চাই ॥
তথ্যসূত্র
- দেওয়ান- আযীয, আযীযীয়া দরবার শরীফ, কুমিল্লা, তৃতীয় সংস্করণ ১৪১২ বঙ্গাব্দ। পৃষ্ঠা:১৩।