শিরোনাম: কে দেধিরে আয়রে তোরা, কে দেব রে আয়
দেওয়ান আবদুল আযীযের গান
গান সংখ্যা ২৪

কে দেধিরে আয়রে তোরা, কে দেব রে আয়॥
বলীনাতে রং-বাজারে, খেলা যেমন যায় ॥
নামদারী আলেম যারা, নাবালেগের মত তারা॥
হিংসা পরে অন্ধ হইয়া, আপনা মাথা আপনে খায়।
কলেজের মাস্টার পাইয়া লইল কাভেল বানাইয়া।
শরার নামে ভেলকী দিয়া, কালে ইমান হয় ॥
মমিন সালেম হবে যারা, বাতাসে ঘুরে না তারা।
সত্য কথা গোপন করলে, সে ত আলেম নয় ॥
নিজের ইমান রইল কি না, কইরে দেখ কিভাব বিনা ।
সত্য হইতে ঠেকতে হবে, আবদুল আযীয হয়॥


তথ্যসূত্র