শিরোনাম: কি নামে ডাকিব তোমায়
দেওয়ান আবদুল আযীযের গান
গান সংখ্যা ২০১
কি নামে ডাকিব তোমায়।
দয়াল নামে ডাকি যদি নিস্কাম রইল কোথায়।।
তুমি কর্ম তুমি ধর্ম, যত ইতি রূপের মর্ম।
ডাক দিলে অডাকে পড়ে, পড়লাম এবার বিষম দায়।।
থাক সদা প্রেম দরিয়ায়, প্রেমময় প্রেম সুধায়।।
নিজ প্রেমে নিজে মুগ্ধ, ঠেক লাগিল প্রেমের দায়।।
ডাকি যদি তোমায় আমি, অহে বন্ধু অন্তর্যামী।
প্রেমময় কলঙ্কের খনি, সৃষ্টি বুঝি এ পাপের দায়।।
ডাকের ফাঁকে পড়ে আজি, আবদুল আযীয হল কাজী।
নিজ মন্দিরে বন্দি হইয়া, বে-ইনছাফে পড়ছে দায়।।
তথ্যসূত্র
- দেওয়ান- আযীয, আযীযীয়া দরবার শরীফ,রামমালা রোড,ঠাকুরপাড়া, কুমিল্লা, তৃতীয় সংস্করণ ১৪১২ বঙ্গাব্দ। পৃষ্ঠা:১০৬।