শিরোনাম:
কোরআন তোমায় চিনতে গিয়ে পড়ে গেলাম বিষম গোলে
দেওয়ান আবদুল আযীযের গান
গান সংখ্যা ২২
কোরআন তোমায় চিনতে গিয়ে পড়ে গেলাম বিষম গোলে।
পোল 'ভাঙ্গিয়া মিমাংসাতে, দেখতে পাইলাম জগৎ ভুলে ॥
তিন তাসের খেলার মত, চলছে জগত অবিরত।
যে বুঝিল ভুল ভাঙ্গিল, সত্যের আলো জ্ঞানের ফলে ॥
ফাতেহা কোরআনের মাতা, কুলহু আল্লা রুহের কথা।
চুরে ইয়াছিন নিল ধলিয়া, দলিলে তাহার খবর মিলে ॥
হাদিছে খবর আছে, হাসরে খোদার কাছে।
কোরআন শরীফ সাফী হবে, ইজ্জতের হাফেথ হলে ॥
লৌহ মাহফুজে কোরআন লেখা, দলিলে তা আছে দেখা।
শব্দ আছে ছুরত নাই, কাহার মুখে কালাম বলে ॥
দিল রুহু আর মাতা থাকলে, তাহাতে ফুলব মিলে।
নাতেক কোরআন নাম হইল, অক্ষরে তার ছায়া রইলে ॥
নাতেক মতলক জানতে গিয়া, উপটিয়া পড়ল হিয়া ।
বুঝলাম আদম নাতেক কোরআন, সাফি হয়
তার হাফেয হলে ॥
মাজারজী ইয়াটি, যাকে হুকুম সাফি নেই।
মতলক কোরআন খবর করে, পড়িয়াছে অন্ধ ভুলে ॥
নাতেকের হাফেয হলে, আউলিয়ার জমাত মিলে।
বেলায়েত নবুয়তের পরদা হটে রৌশন হলে ॥
প্রাণের লৌহে কোরআন খানি, পড়তে আছে দীন রজনী।
আবদুল ‘আযীয অনবসরে, হুজরা নশীন হয়ে রইলে ॥
তথ্যসূত্র
- দেওয়ান- আযীয, আযীযীয়া দরবার শরীফ,রামমালা রোড,ঠাকুরপাড়া, কুমিল্লা, তৃতীয় সংস্করণ ১৪১২ বঙ্গাব্দ। পৃষ্ঠা:২০।