শিরোনাম: কুকুর ভোগা মন্দ নহে
দেওয়ান আবদুল আযীযের গান
গান সংখ্যা ১০৪

কুকুর ভোগা মন্দ নহে।
কেউ কেউ ডাক ছাড়িলে সাধু শান্ত মনে রহে ॥
অসাধুর প্রাণ কাঁপে, কি করিব মনে জপে।
সাধু সজাগ হইয়া পড়লে চোর বান্ধিলে উপায় নাই॥
আশেক সরলপথে আছে, সদা প্রাণ খোদার কাছে,
বোকা লোকের ভোগাভুগি শান্ত মনে সাধু রহে ॥
আবদুল আযীয আপন বেশে, থাকে সদা নিজের দেশে।
কুকুর ভোগায় শান্তি পাইল চঞ্চলা মন কভু নহে॥


তথ্যসূত্র