শিরোনাম: লাইলাহা ইল্লাল্লাহু তৌহিদ কালাম
দেওয়ান আবদুল আযীযের গান
গান সংখ্যা ১

লাইলাহা ইল্লাল্লাহু তৌহিদ কালাম,
গায়ের আল্লা ধ্বংস হইয়া এক আল্লার নাম॥
বান্দা খোদা দুই থাকিলে শেরেক হইয়া গেল ।
শেরেক হইতে বাঁচতে চাইলে ফানাতে আনজাম॥
লাইলাহাতে নাফী হইলে আমি রইলাম কই ।
কাহার এসবাত রইল মাশুকের মোকাম
লাইলাহা ইল্লাল্লাহু আমানের ঘর ।
আমার মুর্শেদ সনদ্ দিল, লাহুতের কালাম ॥


তথ্যসূত্র