শিরোনাম:
মানুষ, কে তুমি আসিলে ভূবনে
দেওয়ান আবদুল আযীযের গান
গান সংখ্যা ২৫
মানুষ, কে তুমি আসিলে ভূবনে।
কোথা ছিলে, কি নাম তোমার, বল না কেনে।
কখন ফকিরের ছুরতে কখন বাদশাহীর তক্তে
কখন বিরাজ ঘৃণার পাত্রে, কখন ঘোর বনে॥
আরবা আনাছের দেহ, তাতে নাই কুই সন্দেহ।
অন্ধকার তমসা রাশি, আলোক পাইল কেনো॥
এই দেহ মাটির সিন্দু, তালাসিনু বিন্দু বিন্দু।
বাষট্টি কোটি বার বুরুজ, কোথায় তোমায় গণে ॥
নবী সাহেব হাদিসেতে, ফরমাইলেন এই মতে।
মানুষের আকারে মানুষ ছিল আনি বনে॥
আমার মুখে কথা বল, আমার কানে শব্দ শুন ।
আমার চক্ষে দর্শন কর, কে জানি পেছনে॥
তৌরিত ইঞ্জীল কোরআন হাদিস,
ভেন শাস্ত্রের না পাইলাম দিশ।
সবাই বলে নিজকে চিনলে, রাবে অমর বনে ॥
বত্রিশ বৎসর ওয়াজ করিয়া, দেশ-বিদেশে তালাসিয়া।
বালিনাতে আবদুল আযীয হিসাবে মিলে না কেনে॥
তথ্যসূত্র
- দেওয়ান- আযীয, আযীযীয়া দরবার শরীফ,রামমালা রোড,ঠাকুরপাড়া, কুমিল্লা, তৃতীয় সংস্করণ ১৪১২ বঙ্গাব্দ। পৃষ্ঠা:১৮,১৯।