শিরোনাম: মন তুমি কেন উচাটন
দেওয়ান আবদুল আযীযের গান
গান সংখ্যা ১১৬
মন তুমি কেন উচাটন।
কালামুল্লার উনষাইট তফছির করেন আলেমগণ।।
আট কিছিমের লোগাত আছে আরবের কালাম।
জাহিরীতে মানি করে সত্যের আলেমগণ।।
মুর্শেদের খেদমতে পাবে বাতেনের খবর।
ইঙ্গিতে বলিয়া দিলেন নবী দোজাহান।।
আদমপুরে করছে লীলা আপে পরোয়ার।
দিল দর্পন সাজ রাখিলে খুলবে দু নয়ন।।
আবদুল আযীয ভাও বুঝিয়া আদমপুরে রয়।
দিল দর্পন সাজ করিয়া সর্বদা চেতন।।
তথ্যসূত্র
- দেওয়ান- আযীয, আযীযীয়া দরবার শরীফ,রামমালা রোড,ঠাকুরপাড়া, কুমিল্লা,
তৃতীয় সংস্করণ ১৪১২ বঙ্গাব্দ। পৃষ্ঠা:৭৩।