শিরোনাম: নামায পড়নিরে মন, মরন হইল না
দেওয়ান আবদুল আযীযের গান
গান সংখ্যা ১৮

নামায পড়নিরে মন, মরন হইল না নামায পড়িল যে জন ।
“ইন্না ছালাতা তান্‌হা, আনিল ফাহেসা ওয়াল মুনকার'
ফাহেনা মুনকার রহে না তার, নামাযী যে জন॥
বন্ধু যত খোদা বিনে, সকলই নশ্বর গণে,
'কুল্লু শাইন হালেকুন ইল্লা অজহা' মূল রতন ॥
এক সূর্য্য হার দিবসে, একই চন্দ্র বার মাসে,
দিবা রাত্র সময় কেবল অবুঝের কারণ ॥
নামায শব্দ ছালাত করা, আরবের মহাবেরা,
ছাল্লা শব্দের মাখজানেতে হইল ঘটন ॥
টেরে সেঁকে সিধা করা, আর এক অর্থে দো'আ করা,
তৃতীয়াতে জ্বলে যাওয়া নামাযের সাধন ।
আওয়াম লেকের নামায যাহা, দো'আ করার অর্থে তাহা,
টেরা নফছ সিধা করা খাছ নামাযীর মন ॥
খাছ আল-খাছ লোক যারা, গোনাহকে জালাইয়া তাঁরা,
আল্লার দিনার করে মে'রাজ মতন ॥
'আছছালাতু মেরাজুল মোমেন', দোজাহানের নবী বলেন,
সেই মতে পড়ে নামায অলি আল্লা গণ ॥
ওয়াকিমুছছালাত করা, কোরআনে পড়িল ধরা,
কায়েম মানি হামেহল, নামাযের সাধন ॥
আওয়াম লোকের নামায যথা, পাচটি সময়ের কথা,
সাধারণের হামেহাল দুনিয়ার চলন ॥
খাছ আল-খাই লোক যারা, হামেহালের অর্থে তারা,
দায়েম করিয়া নামায অমরা সাধন ॥
আবদুল আযীযে কয়, দায়েমেতে যারা রয়,
সেই দলে থাকি সদা প্রফুল্ল বদন ॥


তথ্যসূত্র