শিরোনাম: নম্রতাই সু-স্বভাবের মূল
দেওয়ান আবদুল আযীযের গান
গান সংখ্যা ১১১
নম্রতাই সু-স্বভাবের মূল।
নম্রতার তাজ যার শিরে, লাভ করিল একূল সেকূল।।
সাতানব্বই ভাগ নম্রতাতে, দুই ভাগ রইল শাসনেতে।
চিনল যারা বুঝল তারা, মুর্শেদপুরে আছে সেই মূল।
আদর্শ জগতে আছে, জ্ঞান পাওয়া যায় তাহার পাছে।
তাই এলেম চেরাগ বলে জারী আছে ইহার বোল।।
ইদ্রিছ পয়গম্বর ছিলেন, মরণ শ্রেণী পাশ হইলেন।
নম্রতাতে ফাঁকে পড়ে আজরাইল হয় আকূল।।
আবদুল আযীয ভেদ পাইয়া, সাতানব্বই পাছ করিয়া।
দুভাগের শান্তি মাঝে না রাখিল গণ্ডগোল।।
তথ্যসূত্র
- দেওয়ান- আযীয, আযীযীয়া দরবার শরীফ,রামমালা রোড,ঠাকুরপাড়া, কুমিল্লা, তৃতীয় সংস্করণ ১৪১২ বঙ্গাব্দ। পৃষ্ঠা:৭০।