শিরোনাম: ও মন, বলিরে এখন, কোন্ কৌশলে
দেওয়ান আবদুল আযীযের গান
গান সংখ্যা ১৪
ও মন, বলিরে এখন, কোন্ কৌশলে
চিনবে খোদা, দিলের কানে শুন।
না চিনিলে না বুঝিলে বৃথায় জীবন॥
ও মন রে, আদম তনে খনি একটি আছে নাভী মূলে।
নফছ নামে মাংসের পুলা আরেফ লোকে বলে ॥
আককেলের এলেম পয়দা ইহা হইতে হয়।
তাহার শক্তি শেষ হইয়া যায় আসিলে সমন॥
আলেলের এলেম জান কিতাব আর হেকমত।
'এলমে হুদহ' বলে তারে মৌলভীর মত ॥
হিংসা নিন্দা হইলে আকেল বাতেল হইয়া গেল।
এই এলেমে খোলা চিনা না হবে কখন ॥
ও মন রে, আরো একটি খনি আছে মানুষের আনে।
ওহী ও এলহামের বিদ্যা সেই খনির গুণে॥
'এলমে জেগ্লি' নাম তার, আরেফ লোকে বলে।
'এলমে কাদিম' বলে ইহা মৌলভী কথন॥
ও মন রে, কাদিমের মা নি আদি জানিবা নিশ্চয়।
তাই মানুষের সনে তাহার প্রণয়॥
ওহী বিদ্যা রইয়ে গেল আধিয়ার বাটে।
আউলিয়ার বন্টনে এলহাম বাতেনী কারণ ॥
আরও একটি খনির কথা বলি তুমি শুন ।
'মাগ্জাতুল জাছাদ' নামে বাম শরীরে জান॥
অগ্নি পোড়ার লোহা যেমন পিলে ইস্পাত হয় ।
জাতের জরব তাতে সদা এই পথে সাধন॥
‘পাছ আনপাহ’ জরবের চোটে মাগ্জা সাফা হয়
হিংসা নিন্দা পড়ে ঝরে জানিবা নিশ্চয়॥
দিলের আয়না বলি তারে কেহ কেহ বলে।
সে আয়ানাতে অনন তুমি করিবা দর্শন ॥
আত্ম-সমর্পণ কর আপন মুর্শেদে ।
মাগ্জাতুল জাছাদের আয়না রাখিও সাবুদে।
এলহাম এলেমের 'কলি ফুটিয়া উঠিবে।
এলমে মা'রফত কাহাকে বলে বুঝিবে তখন ॥
সর্ব গুণে গুণধাম যেই প্রেমময় ৷
বে-মুহূভাজ আছেন তিনি জানিবা নিশ্চয় ॥
তাঁহাকে চিনিতে যদি মনোবাঞ্ছণ হয় ।
কুলমান পচাইয়া দিলে হবে আলিঙ্গন ।
অপ্রেমিক লোকে ইহা বিষাক্ত বুঝিবে
প্রেমিক বিনে এই মর্ম কেহ না কিনিবে ॥
আবদুল 'আযীয় খরিদ কইরে পইড়ে গেছে ফেরে ।
তাই দোস্তজন করল কাফের পদ অর্পণ ॥
তথ্যসূত্র
- দেওয়ান- আযীয, আযীযীয়া দরবার শরীফ,রামমালা রোড,ঠাকুরপাড়া, কুমিল্লা, তৃতীয় সংস্করণ ১৪১২ বঙ্গাব্দ। পৃষ্ঠা:১৩,১৪।