শিরোনাম: অ মন, বলিরে তোমায়, মমিনের
দেওয়ান আবদুল আযীযের গান
গান সংখ্যা ১৭
অ মন, বলিরে তোমায়, মমিনের মে'রাজ নামায নবীজী ফরমায়।
নবীজীর মে’রাজ কালে, 'আছাদ উল্লা' পথে মিলে,
কেন্দ্র স্থলে ছিদ্দিক আকবর খোদা সাক্ষী দেয়॥
বোরাক 'পরে নবী গেলেন, সপ্ত মঞ্জিল পার হইলেন ।
সদর ঘাটে জিব্রাইল অচল হইয়া রয়॥
জিব্রাইল অক্ষম হইল, ছিদ্দিক আকবর কেমনে গেল।
কেমন ছাওয়ারের বলে পূর্বে হাযির রয় ॥
নামাযেতে মে'রাজ হবে, হুকুম পাইলেন যবে ।
পঞ্চাশকে পাঁচ করিলেন, মুছা নবীর শায় ॥
সাইয়্যেদুল মুরছালিন যিনি, পঞ্চাশেতে রাযী তিনি
মুছা নবীর পরামর্শে ফিরে ক্ষমা চায় ॥
নামায করিবে যবে, হাযিরীতে মুগ্ধ হবে।
পাচ পঞ্চাশ না বুঝিবে, তবে মে'রাজ হয় ॥
নামায পথে দাঁড়াইতে আছাদ উল্লা দেখবে পথে ।
কেন্দ্রস্থলে ছিন্দিক আকবর হামির পাওয়া যায়॥
মে'রাজ নামায যাকে বলে, হইবে তাহা কি করিলে।
জানতে চাইলে মুর্শেদ ভজ, নইলে বুঝা দায়॥
মে'রাজ বিহীন নামায পড়া, ফল বিহীন বৃক্ষে চড়া।
বিফলেতে জীবন সারা, আবদুল 'আযীয কয় ॥
তথ্যসূত্র
- দেওয়ান- আযীয, আযীযীয়া দরবার শরীফ,রামমালা রোড,ঠাকুরপাড়া, কুমিল্লা, তৃতীয় সংস্করণ ১৪১২ বঙ্গাব্দ। পৃষ্ঠা:১৬।