শিরোনাম:
অ মন, চেয়ে দেখ, ধান্ধাবাজীর কারখানা
দেওয়ান আবদুল আযীযের গান
গান সংখ্যা ২০
অ মন, চেয়ে দেখ, ধান্ধাবাজীর কারখানা।
ধান্ধাবাজীর ফাঁক না বুঝলে, হয়ে রবে দিন কানা ॥
রমজান মাসে রোযা কর, উদয় অন্তে সীমা ধর।
সূর্য্যের দ্বারা সময় রাখা, ইহা কি রোযার মানা ?
এরূপ দিবস যে দেশে নাই, ছয় মাসে এক দিবস পাই।
ফরজ করা নামায রোযা পালন হওয়ার ভাঁজ থাকে না ।
জগৎ জোড়া নবী যিনি, শরা জারি করেন তিনি।
শরার ভিতর কি ভেন রইল, ফাঁক চিনিয়া সাধনা ॥
চন্দ্ৰ সূৰ্য্য মানব দেহে, চিনতে পারলে বুঝবে তাহে ।
শরীয়তের ভেদ বুঝিবে, জীবন বিফল হবে না ॥
ফকীর তাহা ভাও করিল, শরিয়ত সাধন হল।
আপন ঘরে দেখতে পাইল চন্দ্রসূর্যের জ্যোস্না ॥
যখন তোমার জ্ঞান হইল, তখন সূৰ্য্য উদয় হইল।
অজ্ঞান হইতে সাক্ষী নেওয়া, শরায় হুকুম রাখে না॥
কায়েম হবে নামায রোযা, পাইলে জ্ঞানের মজা।
হরদমে তার বার মজা, হইয়ে যাবে আপনা॥
ধান্ধাবাজীর ফাঁকের কথা, না চিনিলে জীবন বৃথা।
আবদুল আযীম ফাঁক বুঝিয়া ঘুচাইল যন্ত্রণা॥
তথ্যসূত্র
- দেওয়ান- আযীয, আযীযীয়া দরবার শরীফ,রামমালা রোড,ঠাকুরপাড়া, কুমিল্লা, তৃতীয় সংস্করণ ১৪১২ বঙ্গাব্দ। পৃষ্ঠা:১৮,১৯।