শিরোনাম: অ মন, শুনরে বর্ণন, মুছল্লী নামাযের
দেওয়ান আবদুল আযীযের গান
গান সংখ্যা ৬

অ মন, শুনরে বর্ণন, মুছল্লী নামাযের কথা বলিব এখন।
মন রে, দিলে নামায তনে তবির, ফাহমে কেরাত,
রুকু সেদা রুহের কাম, ছালাম আক্কল সাথ।
পেশানি মসজিদ জান, সিনাতে মেহরাব,
মাথাতে মিম্বর, চক্ষে চেরাগ রৌশন ।
মন রে, মস্তক কোরআন আর জবান মুসলমান,
মুছাফের পাদু খানি, দিল মমিন হন।
নক্‌ছ আম্মারা যাহা, তাকে কাফের বলে,
তাহার মতে চলা নিষেধ, হলে মুসলমান ।
মন রে, বিছমিল্লা কোরআনের ছের, জান হল আদব,
আরশ কোরআন ছুরা বকর, চেরাগ মূহুকে সব।
ডুরে রহমান তাজ, আর ইয়াছিন দিল,
এফে মানি স্থগিত হওয়া, মা ফাতেহা জান ॥
মন রে, আয়াতুল কুরছি জেনে রাখ কোরআনের ইয়ার,
কুলহু আল্লা রুহু বলে আছে ত শুমার
ইহা জেনে তাহাওয়াকে করিলে সন্ধান,
পাইবে তনের ভেদ মারেফাতের ধন ॥
মন রে, পেশানি মসজিদ, চক্ষুতে গৌহর,
দন্ত হাড়ী,জবান মাংস, দিলমমিন সার ॥
তন মাটি জীবন বন্ধু, ভুক হল আগুন,
নহ আম্মারা হল কাফের বাতান
মন রে, এই খবর না জানিলে মতলকের মত,
নাতেক হইয়া কি ফল হইল, জীবন গাফলত 1
গাফেলি ছাড়িয়া মন হও হুঁশিয়ার,
আবদুল "জাযীয হুঁশিয়ার জনমের মতন ।


তথ্যসূত্র