শিরোনাম: অ মন,সজাগ আছনিন রমজান শরীফ
দেওয়ান আবদুল আযীযের গান
গান সংখ্যা ১৯

অ মন,সজাগ আছনিন রমজান শরীফ
নাম ধরিয়া চাঁদের রৌশনী॥
আরবী মাসের বার নামের এক নাম রমজান,
ঘুরিয়া আসিলে পুনঃ শাওয়াল নামের ধানী।
শাওয়ালের নামে যখন চন্দ্ৰ শিখা হয়,
নাম হিসাবে ঈদের দিবস হইল মুসলমানী ॥
সুন্দর রেওয়াজ ইহা, এক মাহিনা রোজা রাখা,
উদর অন্ত মধ্যধানে, বন্ধ না পানি ॥
এফতারের সময় হইল, ছেহেনে বসিয়া গেল,
দেশ বিদেশী সবায় এক দেখিতে নূরানী ॥
প্রত্যেক মুসল্লীগণে, এতারী লইয়া সনে,
এফতার করে উদার প্রাণে মোমেনের নিশানী ॥
নফসের গোলাম হারা, রোখা নাহি রাখে তারা,
পশুর মত পেট ভরা, চরিত্র শয়তানী॥
আরেফ হইয়াছে যারা, নামায রোজা করে তারা,
জাহিরীতে রোখা ধরা, নামাযে বাতেনী॥
আরেফ হইয়াছে যারা, পেটুক হবে কেন তারা,
কম খাওয়া, কম শোয়া, আরেফের নিশানী॥
ধ্যানেতে আছেন সদা, পান করিয়া প্রেম সুধা।
আবদুল 'আধীয় সুধা পানে মুগ্ধ পরানী॥


তথ্যসূত্র