শিরোনাম: অ মন, সরল হইয়া রইও
দেওয়ান আবদুল আযীযের গান
গান সংখ্যা ১১৭
অ মন, সরল হইয়া রইও।
নির্জনে বসিয়া চিন্তা নির্মল করে নিও।।
অ মনরে, অতি সরু রাস্তা পড়ে মারফত মোকাম।
পোল ছেরাতে পা কাটিবে হুশিয়ারীতে যাইও।।
অ মনরে, বহু প্রেমিক নিজ মোকামে রইতে অক্ষম হয়।
গুরুর দয়া গুণে পার অলিগণ জানিও।।
অ মনরে, বহুগুণে আলিম ছিলেন জালালুদ্দিন রুমী।
শামসে তাবরীজের গোলামী করিল জানিও।।
ওসমান হারুণী সাহেব গোলামী করিয়া।
অ মনরে, মাইনুদ্দীন চিশতী সাহেব আদর্শ মানিও।
অ মনরে, আবদুল আযীয সরলপুরে আছে সর্বক্ষণ।
রুহানী এমদাদ হযরত কামেলের জানিও।।
তথ্যসূত্র
- দেওয়ান- আযীয, আযীযীয়া দরবার শরীফ,রামমালা রোড,ঠাকুরপাড়া, কুমিল্লা, তৃতীয় সংস্করণ ১৪১২ বঙ্গাব্দ। পৃষ্ঠা:৭৩।