শিরোনাম: রাব্বিল আলামিন কেন উপাধি তোমার
দেওয়ান আবদুল আযীযের গান
গান সংখ্যা ৬৬

রাব্বিল আলামিন কেন উপাধি তোমার।
আমি দেখি তুমি বিনে কিছু নাই আর॥
লাইলাহাতে ফানা হইয়া, ইল্লাল্লাহু বাকী রইয়া।
কে কাহার প্রতিপালক, আজব কারবার॥
রাব্বিল আলামিন হায়াত মউত রিযিক দৌলত ফানা ও বাকার তাকত।
হেকমতে কইরেছ খেলা ভুগন্ত কাহার॥
রাব্বিল আলামিন তুমি জাহের তুমি বাতেন, তুমি আউয়াল তুমি আখের।
তবে আবার প্রতিপালক কে হল কাহার॥
রাব্বিল আলামিন সদা আমি তোমায় নমি, তুমি হও জগতের স্বামী।
তবে কেন আমায় আমি ভাবি অনিবার॥
রাব্বিল আলামিন সর্বস্তরে আছ তুমি, সর্বনামে তুমিই তুমি।
তবে আবার কেবা আমি বল না এবার॥
রাব্বিল আলামিন প্রেম পথে এসে আজি, বুঝলাম তোমার ফাঁকিবাজি।
সকলই তোমার মর্জি, বাহানা আমার॥
রাব্বিল আলামিন তখত সিংহাসনে থেকে, নিতি চালাও আমায় ডেকে।
থাক সদা আমার বুকে, আদমে গোলজার॥
রাব্বিল আলামিন তোমার খানা তোমার পিনা, তুমি কর ভাবা গুনা
আমার নামে ভেলকি দিয়া প্রেমসমুদ্র পাড়॥
রাব্বিল আলামিন কাহার দিদার কে করিবে, আলিঙ্গনে সাধ মিটিবে।
একেতে এক বিয়োগ গেলে সাধন ভজন কার॥
রাব্বিল আলামিন আবদুল আযীয দুকূল হারা, তোমাতো মজিয়া সারা।
তালে তালে তাল তোলাতে যেমন তৈয়ার ॥


তথ্যসূত্র