শিরোনাম: সাউদ বেশের চুরি হইতে মাল গুদাম
দেওয়ান আবদুল আযীযের গান
গান সংখ্যা ১৪৭
সাউদ বেশের চুরি হইতে মাল গুদামে চাবি চাই।
আপন হাতে চাবি তালা হেফাজতে কল
ঘুরাই॥
আকাশে পাতালে খেলা, কলে কলে হচ্ছে মেলা।
কখন হারি কখন জয়ী, স্ব-স্বভাবে প্রাণ কানাই।
চন্দ্রিমাতে চোরের মেলা, অমাবস্যায় লাগে তালা।
আমার হাতে খোলে তালা ভান করিল আলেক সাঁই॥
সত্য মিথ্যা ভাও করিতে, গোল ভাঙ্গিল প্রাণনাথে।
আবদুল আযীয মম ভাষে, নিজ কুদরতে খেলছে লাই॥
তথ্যসূত্র
- দেওয়ান- আযীয, আযীযীয়া দরবার শরীফ,রামমালা রোড,ঠাকুরপাড়া, কুমিল্লা, তৃতীয় সংস্করণ ১৪১২ বঙ্গাব্দ। পৃষ্ঠা:৮৫।