শিরোনাম: শোনরে মনা আশোনা
দেওয়ান আবদুল আযীযের গান
গান সংখ্যা ২১

শোনরে মনা আশোনা
আশোনা শুনতে পাইলে, রবে না তোর ভাবনা
আরবী অক্ষর আরব দেশে, ত্রিশটি চিহ্নেতে বসে।
আরবের ব্যাকরণে এলমে কলম রচনা
কলমেরএলেম নিয়া, মনের শব্দ ফুটাইয়া।
রাজ্যে রক্ষার প্রণালীতে কাগজ কাদীর নিশানা
মুসলমানের ধর্ম কথা, আরবী শব্দে আছে গাথা।
ভিন্ন ভাষায় জানতে চাইনে, শুধু পড়ায় হবে না
যাহা দ্বারা অক্ষর হইল, কোন মাদ্রাসায় পড়েছিল।
মূর্খ মুখ হইতে অক্ষর তৈয়ার, বিচার করে দেখ না।
আরেফ যদি হইতে চাও, আগে ভূমি মূর্খ হও
উর্মি সেডো মুর্শেদ পদে বিলীন কর আপনা
তবে নূতন জনম হবে, এলমে বাতেন ফুইটে উঠবে।
মারেফাতের খবর দিয়া, খুশী করবেন রব্বানা
নাবালেগ আলেম যারা, কলমের এলেমে তারা
মূর্খেরা তৈয়ারী অক্ষর শিখে আলেম রটনা
মূর্খে যাহা বানাইল, তাহা পইড়ে আলেম হইল।
অক্ষের মত বদূতে কথা, তাদের কোন ভয় থাকে না।
মোশায়েক গণের প্রতি, আছে তাদের হিংসা অতি
নিজে কানা থেকে চাহে, জগমনে রাখিতে কানা
ইমাম মালেক বলিয়াছে, উনার কিভাবে আছে।
এলমে বাতেন না সাধিলে, সেত আলেম হবে না
ফাছেক জানিবে তারে, যদি ইমামতী করে।
মরু তাহরিনা হবে, তাকে ইমাম বাইর না।
হুজ্জতি ছাড়িয়া দাও, আপন মনে বিচার চাও।
এক গোয়াতে পশু চলে, মানব স্বভাব ইহা না
হযরত আদম মানব ছিলেন, কোন্ মাদ্রাসায় পড়েছিলেন।
খোদে আল্লা মোদারেস, কোরআন খুলে দেখ না


তথ্যসূত্র