শিরোনাম: শুন বৎসগন, শরিয়তের আজিব কথা
দেওয়ান আবদুল আযীযের গান
গান সংখ্যা ৪

শুন বৎসগন, শরিয়তের আজিব কথা করিব বর্ণন।
বান্দার বদনের মাঝে পঞ্চ ইমাম মান,
পহেলা ইমাম তন, দুছরা ইমাম জান।
তৃতীয়া ইমাম দিল, চৌথা আককল হয়,
পঞ্চ কেবলা বদনেতে জানিবা নিশ্চয়,
প্রথম মেহরাব কেবলা, দুছরা কাবা হয়।
তেছরাতে বায়তুল মামুর, চতু্র্থ আরশ,
পঞ্চমেতে কুরছি নামে আছে ত কথন॥
পঞ্চ মেহরাব বৎস, বুঝিবার বলি,
জানের আন্দর কাবা নাম আরশে আক্কল,
বায়তুল মামুর দিলের মেহরার, কুরছিতে ফাহম।
মুক্তাদীর ইমাম বৎস,ইমাম সাহেব হন,
ইমামের ইমাম গান হইল কোরআন।
মুক্তাদীর এক্তাদা হল ইমামের পাছে,
ইমামের এক্তাদা হল পয়গম্বর ছালাম॥
মুক্তাদির নামাজ শুদ্ধ ইমাম হইতে,
ইমামের নামাজ ছহি এলেম শরিয়তে।
কোরআন জায়েজ করে ইমামের নামাজ,
উভয়ের একই কেবলা আছে ত বিধান॥
এলেমে খুঁজিলে মিলে খবর সবার,
না খুঁজিলে কোথে পাবে একমতের কারবার।
বে খবরে থাকে জারা গাফিলী তাদের,
আবদুল 'আযীয বলে, জীবন গেল অকারণ॥


তথ্যসূত্র