শিরোনাম: সোনা বন্ধুরে, কেমনে তুষিব এবার
দেওয়ান আবদুল আযীযের গান
গান সংখ্যা ১৯৩
সোনা বন্ধুরে, কেমনে তুষিব এবার।
তুষিয়া করিলে রাজী কলঙ্ক তোমার।।
সোনা বন্ধুরে, নিস্কাম নিস্কলঙ্ক তুমি, সর্ব শাস্ত্রের অঙ্কে জানি।
তাই তুষিবারে গিয়ে অপরাধ আমার।।
সোনা বন্ধুরে, নিস্কাম করিয়া হিয়া, প্রেম বাঁশি বাজাইয়া।
খেলব সদা তোমায় নিয়া, এই কর্মই সার।।
সোনা বন্ধুরে, খেলাতে দিও না বাধা, জান তুমি ভেলকি ধাঁধা।
আবদুল আযীয তোমায় ফেদা, বেনামে প্রচার।।
তথ্যসূত্র
- দেওয়ান- আযীয, আযীযীয়া দরবার শরীফ,রামমালা রোড,ঠাকুরপাড়া, কুমিল্লা, তৃতীয় সংস্করণ ১৪১২ বঙ্গাব্দ। পৃষ্ঠা:১০৩।