শিরোনাম: তারের খবর রাখনি এবার
দেওয়ান আবদুল আযীযের গান
গান সংখ্যা ১৩১

তারের খবর রাখনি এবার।
তারে তারে তার মিলিয়া বিনা তারে হয় কারবার॥
এই তারে আর ঐ তারে, খোয়াকার ও নিরাকারে।
অন্ধকারে নিঘুম রাজ‍্য, ধন্ধকারে কি বাহার॥
আবদুল আযীযে কয়, করলে তারের পরিচয়।
নাশ শীল অনাশ হইয়া অক্ষয় জীবন তাহার॥


তথ্যসূত্র