শিরোনাম: ঠেকলাম আজব কলে,আজি ঠেকলাম আজব কলে
দেওয়ান আবদুল আযীযের গান
গান সংখ্যা ৩

ঠেকলাম আজব কলে,আজি ঠেকলাম আজব কলে।
কালু বালার ফাঁদ পাতিয়া, লাগলো ফাঁসি আপন গলে।
আমি কি তোর রব ছওয়ালে,হাঁ বলিয়া জবাব দিলে।
আপনা ফাঁদে আপনি পড়লে, ছুটবে এখন কোন কৌশলে॥
মরণ কৌশল অগ্রগণ্য, এ পথ বিনে সবই শূন্য।
মরার আগে মরতে পারলে ছুটবে ফাঁসী এই কৌশলে।
মরার আগে মরণ দায়, হিংসা নিন্দা সবই যায়।
মরার গন্ধে শৃগাল কুকুর স্ব স্বভাবে বিষম গলে॥
আপনে আপনে পড়ে ঝরে আবদুল আযীয আই কৌশলে ॥


তথ্যসূত্র