বিষয়: কালাশাহ এর গান
গান সংখ্যা: ৯৬
শিরোনামঃ
আলিফের সঙ্গে মীমের দামাম আছে ভাই

আলিফের সঙ্গে মীমের দামাম আছে ভাই।
মারেফতের সঙ্গে শরীয়ত, কোন কথায় লড়াই॥
তে দিয়া দিলো তালা, ত্রিপুনিতে নিত্যই খেলা।
জিমের নীচে নোক্তা দিয়া লুকাইলো রে সাঁই॥
ত্রিশ হরফে অজুদ পয়দা, কোন হরফে আছে খোদা।
আহম্মদ ছুরত নামাজ চার হরফে পাই॥
আটে আর দশে মিল, আঠারো মোকামে খিল।
আদম ছুরত খোদা, চিনো মোমীন ভাই॥
আদম তনে আছে খোদা, একদম না হয় জুদা।
আদমেতে করছে খেলা মওলায় হাওয়াতে লুকাই॥
গড়িয়া আদম ছবি, হুকুম দেন ফেরেশতা সবই।
করো সেজদা আদমেরে, কি কারণে ভাই॥
শরীয়তে করো ছন্দি, মারেফতে বোঝো ফন্দি।
না দরজা করলো বন্দি, ভাইরে মিলবো রে কানাই॥
অধম কালাশায় বলে, জান শরীফ শার চরণতলে।
ঈমান আমল ঠিক করিয়া করবে লড়াই॥


তথ্যসূত্র :