গীতিকার: লালন ফকির
শিরোনাম: চলো যাই আনন্দের বাজারে
চলো যাই আনন্দের বাজারে ।
চিত্তমন্দ তমঃ অন্ধ নিরানন্দ রবে নারে॥
সুজনায় সুজনাতে সহজ প্রেম হয় সাধিতে
যাবি নিত্যধামেতে প্রেমপদ্মের বাসনাতে॥
প্রেমের গতি বিপরীতে সকল জানে না
কৃষ্ণপ্রেমের বেচাকেনা অন্য বেচাকেনা নাইরে॥
সহস্রারের বাঁকা কারণ শ্যামরায় করলেন ধারণ
হইলেন গৌরবরণ রাধার প্রেমসাধনা॥
আনন্দে সানন্দে মিশে যোগ করে যেজনা
লালন বলে নিহেতু প্রেম অধর ধরা যেতে পারে॥
তথ্য
- অখণ্ড, লালনসঙ্গীত। আবদেল মাননান সম্পাদিত। রোদেলা
প্রকাশনী। পৃষ্ঠা: ২৮৬
- লালন সমগ্র, সম্পাদনা আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ, ফেব্রুয়ারি ২০০৮/ মাঘ ১৪১৪, ১৭/এ নিচতলা এবং ২৭ দোতলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৩৩৫