কথা: রামনিধি গুপ্ত (নিধুবাবু)
গান: ৮

       ভৈরব ॥ জলদ তেতালা ॥
তোমার সাধনা করি সাধনা পূরিল।
মনের যে সাধ তাহা মনেতে রহিল॥
        তোমা বিনা কোন জন,
         তুষিবে আমার মন।
জানিয়া না কর তুমি বিষম হইল ॥১॥


সূত্র:

১. গীতরত্ন গ্রন্থ (তৃতীয় সংস্করণ ১২৭৫ বঙ্গাব্দ)। রামনিধি গুপ্ত।