গীতালি


 


                                  

 ৬৯
তোমার কাছে এ বর মাগি   
মরণ
 হতে যেন জাগি
            গানের
 সুরে॥
যেমনি নয়ন মেলি, যেন
মাতার
 স্তন্যসুধা-হেন
নবীন জীবন দেয় গো পুরে   
             গানের
 সুরে॥
        সেথায় তরু তৃণ যত
মাটির বাঁশি হতে ওঠে 
            গানের
 মতো।
আলোক সেথা দেয় গো আনি
আকাশের আনন্দবাণী,
হৃদয়-মাঝে বেড়ায় ঘুরে   
            গানের
 সুরে
॥

   শান্তিনিকেতন
১৭ আশ্বিন ১৩২১
       সন্ধ্যা