গীতালি


 


                                  

      ৭৫
কূল থেকে মোর গানের তরী  
          দিলেম খুলে
—
সাগর-মাঝে ভাসিয়ে দিলেম  
          পালটি তুলে।
যেখানে ওই কোকিল ডাকে ছায়াতলে
—
          
সেখানে নয়।
যেখানে ঐ গ্রামের বধূ আসে জলে—
          
সেখানে নয়।
যেখানে নীল মরণলীলা উঠছে দুলে
সেখানে মোর গানের তরী  দিলেম খুলে
।

এবার, বীণা,  তোমায় আমায়
           আমরা একা।
অন্ধকারে নাই বা কারে  
          গেল দেখা।
কুঞ্জবনের শাখা হতে যে ফুল তোলে
          সে ফুল এ নয়।
বাতায়নের লতা হতে যে ফুল দোলে
         সে ফুল এ নয়।
দিশাহারা আকাশভরা সুরের ফুলে
সেই দিকে মোর গানের তরী দিলেম খুলে
।

   শান্তিনিকেতন
১৯ আশ্বিন [১৩২১]